
ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মশক নিধন কর্মসূচির শুভ উদ্বোধন
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৩জুলাই (রবিবার) সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন কর্মসূচিতে ঝিকরগাছাউপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম’র সভাপতিত্বে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন,। বাংলাদেশ জামায়াতে ইসলামি যশোর জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন,ডেঙ্গু পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর ,পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। জনস্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের এই উদ্যোগ। জামায়াতে ইসলামী দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।
এই মৌসুমে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন স্থানে মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকলে ডেঙ্গু আক্রমণ থেকে রক্ষা পাবে সর্ব এলাকার মানুষ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম,
ঝিকরগাছা উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক, পৌর আমীর আব্দুল হামিদ,মনিরুজ্জামান সুমন,জহিরুল ইসলাম, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সর্ব শ্রেণীর মানুষ সহ গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।