
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে এক শিশুরটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে (১২মে) সোমবার দুপুরে ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নেরসদির আলী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এলাকাবাসীরা জানান আরশাদ আলীর শিশু কন্যা মারিয়া ইসলাম (৯) উক্ত গ্রামের আনোয়ার হোসেনের পুকুরে ডুবে মৃত্যু বরণ করে। শিশুটির মা কাজল বেগম জানান মাঠে ধান কাটা ও মাড়ায়ের কাজে ব্যস্ত থাকায় মেয়েকে খোঁজ নিতে পারিনি। পরে সন্তানকে না পেয়ে বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে শিশুটির খালা হালিমা বেগম পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পায়। তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিশুটিকেএক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমাচ্ছে।