
ঝিকরগাছা যশোর প্রতিনিধি– যশোরের ঝিকরগাছা পৌরসভার এক মহিলা পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (১২ অক্টোবর) রবিবার ঝিকরগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বারবাকপুর (পঞ্চ নগর) গ্রামের আব্দুর রশিদ দফাদারের স্ত্রী জুলেখা বেগম (৫৫) সন্ধ্যার পর থেকে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে রাত আনুমানিক ৮টারদিকে মৃত আব্দুল আজিজের পুকুরে র পানিতে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। তৎক্ষণাৎ জুলেখা বেগমকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরি বিভাগে নিয়ে যায়। আগেই তার মৃত্যু হয়েছ বলে কর্তব্যরত ডাক্তার পরিবারের সদস্যদের জানাই । মৃত্যুকালে স্বামী, ৫ মেয়ে ও ২ ছেলে আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।