1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত-২ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত-২ - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত-২

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪০৬ Time View

ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত-২

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।

যশোরের ঝিকরগাছায় বিএনপি দুই গ্রুপে সংঘর্ষে দুইজন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায়গুরুতর আহত হয়েছেন আপন ,২ ভাই।

আহতরা হলেন, বালিয়া গ্রামের মৃত আতাল উদ্দিনের দুই পুত্র মো: আসাদুজ্জামান আশা, ও মইদুল ইসলাম।ঘটনাটি ঘটেছে (১০মে) শনিবারবিকেলে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর জামতলা মোড়ে। এলাকাবাসী জানান, মো. আশা এবং তার ভাই মইদুল প্রথমে ছুটিপুর বাজার কমিটির সভাপতি আহম্মদ আলীর দোকানে হামলা করতে যায়। সেখানে অস্ত্রের মহড়া প্রদর্শণ করে স্থান ত্যাগ করে।

আনুমানিক এক ঘন্টা পর আশা ও মইদুল দুই ভাই তাদের জামতলা মোড়ে বিএনপির দলীয় অফিস থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনিবের হন।

পথিমধ্যে সভাপতি আহম্মদ আলীর ছেলে বিপ্লব, হোসেন কাগমারী গ্রামের রমজানের ছেলে নশু ও লুৎফর খাঁর ছেলে মোহর তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আর্তকিত হামলা করে তাদেরকে গুরুতর জখম করে। জামতলা মোড়ে মেসার্স ওলিয়ার ট্রেডার্সের  সম্মুখে। তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না হওয়ায আহত দুজনকে ভ্যানে দড়ি দিয়ে জড়িয়ে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা  হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনর্চাজ মো. বাবলুর রহমান খান জানান ঝিকরগাছা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ।আহত দুইজনের মধ্যে  গুরুতরজখম আশার অবস্থা আশংকাজনক হওয়ায়  দ্রুত ঢাকায়নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় কোন অভিযোগ দায়ের হয়েছে কিনা এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD