
ঝিকরগাছায় বিএনপির নেতার মৃত্যুতে গভীর শোক ওসমবেদনা জ্ঞাপন
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।(০২ অক্টোবর) বৃহস্পতিবার ৭ নম্বর নাভারন ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মিনুর মেজো ভাই ওহিদুজ্জামান দিপু বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমেরমৃত্যুর সংবাদ শুনে ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মর্তুজা এলাহী টিপু , ঝিকরগাছা উপজেলাযুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন সহ বি এন পির নেতৃবৃন্দ তার বাসভবনে ছুটে আসেন, এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের মৃত্যু কালে অসংখ্য শোভাকাঙ্খী আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। যোহরবাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।