
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রঞ্জনকান্তি সেন ওরফে বেঙ্গু(৮৩)পরলোক গমন করেছেন।। জানা গেছে (১১মে) রবিবার আনুমানিক রাত ১২টায় কৃষ্ণনগর গ্রামে নিজ বাড়িতে পরলোক গমন করেন । তিনি দীর্ঘদিন যাবত ঝিকরগাছা বাজারে সাবেক চেয়ারম্যান মরহুম আমজাদ হোসেন কলিমের সাথে ঝিকরগাছা বাজারে ব্যবসা-বাণিজ্য করতেন। তিনি অতি সহায় সদালাপী ও মিশুক প্রকৃতির মানুষ ছিলেন। বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে সহ বহু বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। (১২মে) সোমবার দুপুরে পঞ্চনগর শ্মশানে তাকে দাহ করা হয়েছে।