
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি– যশোরের ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালিত হয়েছে।(০৫ অক্টোবর) রবিবার সকালে শিক্ষক দিবস উপলক্ষে ঝিকরগাছা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোঃ হাবিবুর রহমান শিক্ষকেরঅসুস্থতা ও জরাজীর্ণ বাড়িতে মানবেতর জীবনযাপনের বিষযে সংবাদ পেয়ে ঝিকরগাছা উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির একটি প্রতিনিধি দল স্যারের বাসভবনে ছুটে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর ও আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রতিনিধি দলে ছিলেন ঝিকরগাছা উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির সিনিয়র সহ-সভাপতিও ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক- মোঃ আহাসান উদ্দিন, সহ-সভাপতি-মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলাম, যুগ্ম সম্পাদক- ও আঙ্গারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক বাউসা আর এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক- মোঃ নাসির উদ্দিন, সহকারি কোষাধ্যক্ষ-ও বদরুদ্দীন মুসলিম (বি,এম) হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক,মোঃ নাজমুল আলম, উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির পক্ষ থেকে- উপজেলা নির্বাহী অফিসার, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে, শারীরিকভাবে অসুস্থ মানুষ গড়ার কারিগর, অসহায় শিক্ষকের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ সকলের কাছে সবিনয় অনুরোধ জানিয়েছেন ।