
ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত বিএনপি’র সভাপতি সাবিরা নাজমুলের শোক
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। ঝিকরগাছা বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেনের ব্যক্তিগত ড্রাইভার মোঃ কুদ্দুস (১৫ সেপ্টেম্বর) সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বরণ করেছেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের পদ প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মমিনুর রহমান, ঝিকরগাছা-শার্শা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম।