
ঝিকরগাছা (যশোর): প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক বিদ পারিসারা গ্রামের কৃতী সন্তান মীর বাবরজান বরুণ (৫৬)ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
তিনি আমেরিকার স্থানীয় সময় শনিবার সকাল ৬টায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবতক্যান্সার রোগেআক্রান্ত হয়ে ডাক্তারের নিকটচিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার মা, স্ত্রী, ১ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মীর বাবরজান বরুণ ছিলেন সকলের কাছে সাদা মনের মানুষ। তিনি পানি সারা ইউনিয়নে বিভিন্ন সেবামূলক কাজে এবং পরোপকারী হিসাবে সকলের কাছে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পানি সারা ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমকে আমেরিকায় জানাজা নামাজ শেষে কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।