1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকদ্বয়ের বিদায় সংবর্ধনা  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকদ্বয়ের বিদায় সংবর্ধনা  - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকদ্বয়ের বিদায় সংবর্ধনা 

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৩ Time View
ঝিকরগাছায় আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকদ্বয়ের বিদায় সংবর্ধনা 

ঝিকরগাছা (যশোর)প্রতিনিধি:   যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া-হাজিরবাগ আইডিয়াল স্কুল এন্ড কলেজ’র দুজন অবসরপ্রাপ্ত শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।   বৃহস্পতিবার (১৫জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন,বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শামসুর রহমান।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ মতিয়ার রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, হাজীরবাগ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান , পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়াররহমান, নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী,দিগদানা-খোসাল নগর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়,মাটি কোমরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজহারুল ইসলাম ঝিকরগাছা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সহসম্পাদক আল-আমিন ইউসুফ প্রমুখ।

সংবর্ধিত প্রধান শিক্ষকদ্বয় হলেন, অত্র বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মোঃ রজব আলী ও সহকারি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD