
ঝিকরগাছায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারকে সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ এর সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুরস সামাদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ।
এসময় বক্তব্য রাখেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিদুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার কামরুজ্জামান, সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাছান উদ্দিন, আলিমননেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহানা আক্তার, বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, লাউজানী এন এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সেলিম রেজা, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসাসসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।