1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বিএনপির সাধারণসম্পাদক নিপুনের সাথে শিমুলিয়া ইউনিয়নের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বিএনপির সাধারণসম্পাদক নিপুনের সাথে শিমুলিয়া ইউনিয়নের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বিএনপির সাধারণসম্পাদক নিপুনের সাথে শিমুলিয়া ইউনিয়নের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫০৪ Time View
ঝিকরগাছায় বিএনপির সাধারণসম্পাদক নিপুনের সাথে শিমুলিয়া ইউনিয়নের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় বিএনপির সাধারণসম্পাদক নিপুনের সাথে শিমুলিয়া ইউনিয়নের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুনের সাথে শিমুলিয়া ইউনিয়নের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭আগস্ট) বিকালে ঝিকরগাছা প্রেসক্লাব ভবনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলী। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, একটি মহল বিএনপিকে নানাভাবে বদনাম করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফলে এখন থেকে কোন নেতাকর্মী ভিজিএফ, ভিডব্লিউবি, টিসিবিসহ বিএনপির বদনাম হয় এমন কোন কাজে জড়ানো যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে দলের যেই প্রার্থী হোক তারপক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে। এসময় উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশা, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, প্রবীন বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস, ওয়াছেল মেম্বার, মিজানুর রহমান মিজা, আনিছুর রহমান, সাবেক ছাত্রনেতা আনিছুর রহমান মিলন, মহিদুল ইসলাম, মাসুদ পারভেজ, সোহেল রানাসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD