1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় মহিলার মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন । আটক_৪ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় মহিলার মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন । আটক_৪ - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় মহিলার মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন । আটক_৪

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০৮ Time View
ঝিকরগাছায় মহিলার মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন । আটক_৪

ঝিকরগাছায় মহিলার মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন । আটক_৪

ঝিকরগাছা(যশোর )প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় তুচ্ছ ঘটনায় ১মহিলার মাথার চুল কেটে দিলো অন্য মহিলারা। শুধু চুল কেটেই তারা ক্ষ্যান্ত হয়নি বরঞ্চ মধ্যযুগীয় কায়দায় মুখে কালি মাখিয়ে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক ভাবে মারপিট করেছে। এই ঘটনায় নির্যাতিত মহিলা ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের নামে থানায়অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ তৎক্ষনাৎ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে৪ জন মহিলাকেআটক করেছে থানা পুলিশ। অভিযোগ সুত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মৃত তোরাব মোড়লের মেয়ে ফজিলা খাতুন (৪৫) এর ছেলে রায়হানের সাথে পার্শ্ববর্তী পদ্মপুকুর গ্রামের মুকুল বিশ্বাসের মেয়ে বিথীর ২ বছর পুর্বে বিয়ে হয়। বিয়ের পর বনিবনা না হওয়ায় তাদের মধ্যে পারিবারিক ভাবে বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর বিথীর একই উপজেলার গদখালি ইউনিয়নের বেনেয়ালি গ্রামের আব্দুল হামিদের ছেলে শিমুলের সাথে বিয়ে হয়।    (২ ফেব্রুয়ারী) রবিবার বিকালে   ফজিলা বেগম বেনেয়ালি গ্রামে তার সাবেক পুত্রবধুকে দেখতে যায়। এসময় বেনেয়ালি কলাবাগান পাড়ার সিরাজুল ওরফে ছ্যারার নেতৃত্বে আবদুল হামিদের ছেলে শিমুল হোসেন (৩৪), পদ্মপুকুর গ্রামের ইব্রাহীম খলীলের স্ত্রী শারমিন আক্তার রুমি (৩০), বেনেয়ালি গ্রামের মফিজুর ড্রাইভারের স্ত্রী রনি বেগম (৪৬), তবিবর এর স্ত্রী মাজেদা বেগম (৪২), আব্দুল হামিদের স্ত্রী আছিরন বেগম (৪৮), পদ্মপুকুর গ্রামের মুকুল বিশ্বাস এর স্ত্রী রহিমা (৪৮) সহ আরও ৫/৬ জন মহিলা মিলে ফজিলা বেগমের   মাথার চুল কেটে দিয়ে মুখে কালি লেপন করে দেয় এবং বাঁশের লাঠি দিয়ে মারপিট করে এবং শারীরিক ভাবে নির্যাতন করে। এসময় উপস্থিত  মহিলা ও যুবক মিলে  ঘটনা ভিডিও করতে থাকে এবং উল্লাস প্রকাশ করে। শুধু মারপিট করেই তারা থেমে থাকেনি। দুপুর থেকে রাত পর্যন্ত তাকে শিমুলের বাড়ির পিলারের সাথে বেধে রাখে এবং সন্ধ্যার পর দেশীয় অস্ত্র দিয়ে থানায় পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে।  অভি যুক্ত মহিলারাবলে কোথাও অভিযোগ করলে তোকে রেহাই দেওয়া হবে না। পরে ফজিলা বেগম কে ছেড়ে দেওয়া হলে সে থানায় এসেএকটি অভিযোগ দায়ের করেন। এই ঘটনাটি ফেসবুকে ভিডিও ভাইরাল হলে  ঝিকরগাছা  উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার    এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের তত্বাবধানে রাতেই এস আই মহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ৪ জনকে আটক করে।  ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন এসংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েই আমাদের পুলিশের একটা টিম অভিযানে নামে এবং রাতেই ৪ জনকে গ্রেফতার করে। সোমবার(৩ ফেব্রুয়ারি) সকালে ৪ জনকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD