1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় লটারির মাধ্যমে ওএমএস ও খাদ্য বান্ধব ডিলার নিয়োগ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় লটারির মাধ্যমে ওএমএস ও খাদ্য বান্ধব ডিলার নিয়োগ - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় লটারির মাধ্যমে ওএমএস ও খাদ্য বান্ধব ডিলার নিয়োগ

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৩১ Time View

ঝিকরগাছায় লটারির মাধ্যমে ওএমএস ও খাদ্য বান্ধব ডিলার নিয়োগ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে স্বচ্ছ লটারির মাধ্যমে পৌরসভার ওএমএস ও ১১ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রায় ৪শতাধিক আবেদন কারিদের মধ্যে (ত্রুটিযুক্ত বাদে) স্ব স্ব কেন্দ্রের বৈধ আবেদনকারিদের মধ্যে লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারন করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগষ্ট) দিনভর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত লটারি চলাকালিন সময়ে সার্বিক মনিটরিংয়ে ছিলেন, ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার( ভুমি )নাভিদ সারওয়ার, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, সেনা কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, খাদ্য কর্মকর্তা ফাতেমা সুলতানাসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তর প্রধানগণ ও ডিলার নিয়োগ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ ও ডিলার আবেদনকারিরা। তবে লটারি স্বচ্ছ ও নিরপেক্ষ হলেও নিতিমালা অনুযায়ী শর্তপুরণ করতে না পারায় ত্রুটিযুক্ত ও যথসামান্য ভুলের কারনে লটারিতে অংশ গ্রহণ করতে না পারা আবেদনকারিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকাশ্য এই লটারি অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষনা করেন সহকারী কমিশনার ভুমি নাভিদ সারওয়ার। লটারির আগে যাচাই-বাছাইয়ে অনেক আবেদনকারি আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় তা বাতিল করা হলে রটারি অনুষ্ঠানে আগে কোন কোন আবেদনকারি আপত্তি তোলেন। কেউবা নিজের পূর্ণবিবেচনার দাবি তোলেন। তারপ্রেক্ষিতে কমিটি প্রধাণ উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার মাঠপর্যায়ের দয়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগকারির নথি তলবপূর্বক তাৎক্ষনিক পর্যালোচনা করে ত্রুটি ধরা পড়ায় পূণরায় বাতিল বলে গন্যকরা হয়। একজন আবেদনকারি দাখিলকৃত আবেদনপত্রে সংযুক্ত কাগজপত্রে জমির দাখিলা রাজস্ব কর্মকর্তার স্বাক্ষর জাল বলে প্রমানিত হয়। তাছাড়া অনেক আবেদনকারির জমির মালিকানা প্রমানে ব্যর্থ হন। কেউবা ওয়ারিশ সুত্রে প্রাপ্ত জমির ওয়ারিশ সনদ, প্রত্যায়নপত্র, ঘরভাড়া চুক্তিকনামা অথবা পাওয়ার অব এটনি প্রমানে ব্যর্থ হওয়ায় যাচাই-বাছাই প্রোক্রিয়ায় মাঠ পর্যায়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তার প্রস্তাব ও কমিটির পর্যারোচনায় এসব বিস্তর ত্রুটি বিচ্যূতি ধরা পড়ায় আবেদন পত্র বাতিল বলে গন্য হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD