
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুনেপুড়ে দগ্ধ হয়েছে। পার্বতী দাস (২৫) নামের এক গৃহবধু দগ্ধ। ঘটনাটি ঘটেছে, বুধবার (১৯ ফেব্রয়ারী) বিকালসাড়ে ৪টার সময় ঝিকরগাছা উপজেলার রাজাপুর সুইপার কোলনীতে। আগুন থেকে বাঁচাতে গিয়ে দগ্ধ ওই নারীর স্মামী হিরা দাসও দগ্ধ হয়েছে। তারা বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে বলে জানাগেছে। স্থানীয় সূত্রে জানা গেছে । তুচ্ছ ঘটনায় পারিবারিক কলহের জের কারণে পার্বতী দাস নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।