
দৌলতপুর উপজেলা প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তরুণ প্রসংশনীয় নেতৃত্ব আসিফ রেজা শিশির মোল্লা সুনির্দিষ্ট দিকনির্দেশনায় –সাংগঠনিক গতিশীলতা ও সুসংগঠিত করার লক্ষ্যে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায়, সভাপতিত্ব করেন ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের আহ্বায়ক তুহিন। শনিবার বিকালে ফিলিপনগর এলাকায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন – দৌলতপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জনাব শামীম রেজা মোল্লা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ছাত্রদল এর আহবায়ক মো: মাসুদুজ্জামান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ন আহ্বায়ক মিঠু শেখ, যুগ্ন আহ্বায়ক সরোয়ার জাহান বেন্জু, যুগ্ন আহ্বায়ক রিমন বিশ্বাস, দৌলতপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলামিন,সদস্য সচিব মভিরুল, সিনিয়র যুগ্ন সম্পাদক পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক আবু নাঈম, মথুরাপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তরিকুল, সভাপতি হানিফ, সাধারণ সম্পাদক জাহিদ সহ ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।