
ঝিকরগাছায় শারদীয় উৎসবে ৩ শতাধিক ভিন্নধর্মালম্বীদের মাঝে জামায়াতের শাড়ী বিতরণ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। ঝিকরগাছায় শারদীয় উৎসব উপলক্ষ্যে তিন শতাধিক ভিন্নধর্মালম্বীদের মাঝে উপজেলা জামায়াতের আয়োজনে শাড়ী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্ব) সকালে লাউজানী আল-হেরাল কমপ্লেস্কে ভিন্ন ধর্মালম্বীদের মাঝে এই শাড়ী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৮৬.যশোর- ২ (ঝিকরগাছা -চৌগাছা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক হারুণ অর রশীদ, সেক্রেটারী নজরুল ইসলাম খান, পৌর আমীর আব্দুল হামিদ জামায়াত নেতা আব্দুল কাদের, আব্দুর রাজ্জাক, ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, সেক্রেটারি মো: আতিয়ার রহমান প্রমূখ।