
ঝিকরগাছায় সামাজিক অনাচার প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় সামাজিক অনাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছ। সামাজিক অনাচার প্রতিরোধ ও ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের (ছাত্রী) সাথে থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজীর সচেতনতামুলক এ সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৩ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সচেতনতামুলক সভায় অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক, জুয়া লটারি চুরি ডাকাতি ছিনতাই ইন্টারনেটের ভয়াবহতা এসবই সামাজিক অনাচার। এ সকল সামাজিক অনাচার থেকে ছাত্রীদেরকে সতর্ক থাকতে হবে। মোবাইলের আসক্তি কোনভাবেই যেন ছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন না ঘটায়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে এ সকল নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কাজী ইদ্রিস আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিতা রানী বাড়ই, মর্জিনা খাতুন, হাফিজুর রহমান, জিয়াউর রহমান, দয়ানন্দ হালদার, সংকর রায় সহ প্রায় ৩ শতাধিক ছাত্রী।