
ঝিকরগাছায় সেনাবাহিনীর হাতে যুবক আটক
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছায় সেনাবাহিনীর হাতে লতা মিয়া (৩৬) নামের এক যুবক আটক হয়েছে। সে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। আটকের ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে আটুলিয়া গ্রামে। আটকের পর তাকে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে। বেশ কিছুদিন ধরে লতা এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। দেশ ব্যাপি চাঁদাবাজির চিরনি অভিযানের অংশ হিসেবে লতাকে আটক করা হয়েছে বলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী জানিয়েছেন।