
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।। যশোরের ঝিকরগাছায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ এবং নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতিসহ সদস্যদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, , যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ওবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান।
বিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহছান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিরবক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, অধ্যাপক মহিদুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নূরুল আমীন মুকুল , শাহিনুর ইসলাম,, সংবর্ধিত শিক্ষার্থী সারজিৎ তাবাসসুম, রূপকথা তাহেরি, সারিকা সাঈদ, হুমায়ুন বিনতে আলেয়া প্রমূখ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি নবনির্বাচিত গভর্নিং বডির সদস্যদের বরণ এবং শিক্ষা মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সবার শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৮৮ জন সংবর্ধিত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।