
ঝিকরগাছা (যশোর)প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান শহীদ শওকত আলীর ১৫তম শাহাদাৎবার্ষিকী এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আবু তালেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুটি পৃথক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬নভেম্বর) আসরবাদ নির্বাসখোলা ইউনিয়নের নওয়ালী বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে শহীদ শওকত আলীর স্মরণে ও মাগুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে মরহুম আবু তালেব স্মরণে পৃথক স্মরণসভা অনুষ্ঠিত হয়। পৃথক এসব স্মরণসভায় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাবিরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, যশোর বারের সাবেক সভাপতি এ্যাড.মোহাম্মদ ইসহক, সাবেক যুগ্ম-সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আব্দার, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র সহ-সভাপতি আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদও ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০১০ সালের ১৬ নভেম্বর ঈদুল আযহার আগের দিন সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীরা ঝিকরগাছা বাজারে বিএনপি নেতা শওকত আলীকে বোমা মেরে নির্মম-নৃশংসভাবে হত্যা করে। অপরদিকে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাগুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আবু তালেবের ২০২২ সালের ১৬নভেম্বর অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন।