1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দৌলতপুরে কৃষকদের মাঝে  বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ - দৈনিক সত্যের দর্পণ দৌলতপুরে কৃষকদের মাঝে  বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দৌলতপুরে কৃষকদের মাঝে  বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৭৪ Time View

মোঃ খালিদ হাসান, দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা কৃষি পুনর্বাসন  বাস্তবায়নের আয়োজনে   কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা খাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শীতকালীন পেঁয়াজ বীজ,  গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড জাতের শাকসবজি, হাইব্রিড মরিচ,উফশী আমন ধানের বীজ, লেবুর চারা ও বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকদের মাঝে বিনামূল্যে,সার, বীজ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টার সময় দৌলতপুর উপজেলা মিলনায়তন রুমে   উপজেলার নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর আসনের সংসদ সদস্য  আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।  স্বাগত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ  রেহানা পারভীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ  মোঃ খালেদুর রহমান।

আরো উপস্থিতি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান  জহুরুল করিম বিশ্বাস, গোলাম মোস্তফা , দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক  মোঃ বেনজির আহমেদ বাচ্চু, দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক  মোঃ রাশেদুল হক শামীম, সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক।

অনুষ্ঠান শেষে  দৌলতপুর উপজেলা কৃষি অফিস এর আয়োজনে জাতীয় ফল মেলা পরিদর্শন করেন অতিথি বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD