1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
নওগাঁয় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক - দৈনিক সত্যের দর্পণ নওগাঁয় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

নওগাঁয় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

নাজমুল হক
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪৬ Time View

নওগাঁয় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয়
অভিনব কায়দায় লাক্স সাবানের প্যাকেটের ভিতর লুকিয়ে রাখা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বুলবুল কে সদর উপজেলার চকমুক্তার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
বুধবার (১৩ ডিসেম্বর ২০২৩) রাত সাড়ে নয়টার সময় সদর চকমুক্তার এলাকায় ৮,৫৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ বুলবুল আহম্মদ (৩৬) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বুলবুল নওগাঁর পত্নীতলা উপজেলার ভগবানপুর গ্রামের মোঃ আব্দুল আজিজ এর ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, বুলবুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতো।
র‌্যাব-৫ জয়পুরহাট কোম্পানী কমান্ডার মেজর মোঃ শেখ সাদিক জানান, মাদক দমনে র‌্যাব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় নওগাঁ সদরের চকমুক্তার এলাকা থেকে ৮,৫৫০ পিচ ইয়াবাসহ মাদক বাবসায়ীকে ইন্ট উইং, র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল বুধবার রাতে গ্রেফতার করেছে, জিজ্ঞাসাবাদের পর আসামীকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD