1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View
ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত
ভেড়ামারা প্রতিনিধি ।। খুলনা বিভাগীয় পর্যায়ে ২ ইভেন্টে চ্যাম্পিয়ন, ৩টিতে রানার্সআপ ও ১টিতে তৃতীয় স্থান অর্জন কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর খুলনা বিভাগীয় পর্যায়ে অ্যাথলেটিকসে অসাধারণ সাফল্য অর্জন করেছে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ। গোলক ও চাকতি নিক্ষেপে চ্যাম্পিয়নসহ বিভিন্ন ইভেন্টে রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জন করে কলেজের শিক্ষার্থীরা। ভেড়ামারা সরকারি কলেজ (ছাত্র) ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার অংগ্রহন করেন। এ সাফল্যে কলেজের ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা। বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মান জানাতে সোমবার ভেড়ামারা সরকারি কলেজ কর্তৃপক্ষ সংবর্ধনার আয়োজন করেন।ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তার ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত খুলনা বিভাগীয় পর্যায়ে খুলনার সরকারি ব্রজলাল কলেজ মাঠে এ্যাথলেটিক্স গোলক ও চাকতি নিক্ষেপ প্রতিযোগিতায় ২টিতে ভেড়ামারা সরকারি কলেজের ছাত্রী আছিয়া আনান মিথিলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আর্জন করেন।
এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড় ও দীর্ঘ লাফে ২টি ভেড়ামারা সরকারি কলেজের ছাত্র ছোটন আহম্মেদ রানার্সআপ অর্জন করেন। এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়ে ভেড়ামারা সরকারি কলেজের ছাত্র আল আমিন তৃতীয় স্থান অর্জন করেছে।এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দীর্ঘ লাফে ভেড়ামারা সরকারি কলেজের ছাত্রী সুমাইয়া আক্তার রানার্সআপ অর্জন করেন। ভেড়ামারা সরকারি কলেজ (ছাত্র) ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার অংগ্রহন করেন। ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষের নেতৃত্বে ক্রীড়াঙ্গনে নতুন গতি কলেজের এ সাফল্যের পেছনে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তারের নেতৃত্ব, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে তাঁর গুরুত্বারোপ এবং ক্রীড়া কার্যক্রমে ধারাবাহিক উৎসাহ ও দিকনির্দেশনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ ক্ষেত্রে ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলের প্রত্যক্ষ তদারকি, প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ততা এবং প্রতিযোগীদের প্রস্তুতিতে ভূমিকা রেখেছে বলে কলেজসংশ্লিষ্টরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD