1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারা সরকারি মহিলা কলেজে পাঁচ বছর অনুপস্থিত থেকেও শিক্ষক বেতন উত্তোলন:আমেরিকা বসে তুলেছেন ৬ লক্ষ টাকা! - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে পাঁচ বছর অনুপস্থিত থেকেও শিক্ষক বেতন উত্তোলন:আমেরিকা বসে তুলেছেন ৬ লক্ষ টাকা! - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারা সরকারি মহিলা কলেজে পাঁচ বছর অনুপস্থিত থেকেও শিক্ষক বেতন উত্তোলন:আমেরিকা বসে তুলেছেন ৬ লক্ষ টাকা!

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫১৯ Time View

ভেড়ামারা সরকারি মহিলা কলেজে পাঁচ বছর অনুপস্থিত থেকেও শিক্ষক বেতন উত্তোলন:আমেরিকা বসে তুলেছেন ৬ লক্ষ টাকা!

(পর্ব ২)

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা সরকারি মহিলা কলেজে দীর্ঘদিন অনুপস্থিত থাকা একাধিক শিক্ষক সরকারি নিয়মনীতি উপেক্ষা করে মাসিক বেতন ও বকেয়া বেতন উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে।

সরকারিকরণের সময় শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে যেসব শিক্ষককে অযোগ্য ঘোষণা করে সুপারিশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল (অদরপত্র ডিজি ০৩ পাতা সংযুক্ত, স্মারক নং: ৩৭.০২.০০০০.১০৫.৯৫.০৫০, তারিখ: ১২/১০/২০২৩), এবং আরও পূর্বে তরপত্র মিজি ০৭ পৃষ্ঠা সংযুক্ত স্মারক নং: ৩৭.০২.০০.০০০০.১০৪.৯০০৫০, তারিখ: ২১/০৮/২০২০ অনুযায়ী যাঁদের সরকারিকরণ সুপারিশ বাতিল করা হয় — তারাও নিয়মিত সরকারি অর্থ গ্রহণ করছেন।

বিশেষভাবে আলোচিত হচ্ছেন ব্যবস্থাপনা বিভাগের একজন প্রভাষক, যিনি বিগত পাঁচ বছর ধরে কলেজে অনুপস্থিত রয়েছেন এবং বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। জানা গেছে, তিনি ২০২৫ সালের জুন মাসে আমেরিকা থেকেই ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ‘অনার্স’ বিভাগের শিক্ষক হিসেবে সরকারি অর্থাৎ প্রায় ৬ লক্ষ টাকা বেতন উত্তোলন করেছেন।

এই ঘটনা আইন, নৈতিকতা ও প্রশাসনিক বিধির পরিপন্থী হওয়ায় সংশ্লিষ্ট মহলে চরম ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এটি সরকারি অর্থের অপব্যবহার এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চনার সামিল।

ভুক্তভোগী শিক্ষকরা এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD