1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে-এমপি শামীমা আক্তার খানম - দৈনিক সত্যের দর্পণ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে-এমপি শামীমা আক্তার খানম - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে-এমপি শামীমা আক্তার খানম

আতাউর রহমান
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩৫০৬ Time View

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে-এমপি শামীমা আক্তার খানম

আতাউর রহমান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি-

সিলেট-সুনামগঞ্জ (সংরক্ষিত-২১ নারী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে।এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।এজন্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই ।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।এ সময় তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়ে বলেন-নৌকায় ভোট দিবেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন অব্যহত থাকবে।বক্তব্যের শেষে সবাইকে নিয়ে তিনি নৌকার পক্ষে স্লোগান দেন।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে-এমপি শামীমা আক্তার খানম
বুধবার (৩০ আগস্ট) বিকেলে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক উপানন্দ সরকারের সভাপতিত্বে ও কৃষক লীগের সদস্য সচিব রাহাত আনোয়ার রয়েল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী,জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল,জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জালাল মিয়া, মধ্যনগর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ওয়াসিফ ইরতিজা আলভি,উপজেলা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৌরভ মহানায়ক প্রমুখ।
এসময় কৃষক লীগের আহবায়ক রুহুল আমীন তালুকদার রব,যুগ্ম আহবায়ক রেজাউল করিম,যুগ্ম আহবায়ক আজিম মাহমুদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে-এমপি শামীমা আক্তার খানম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD