1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে হেরোইন উদ্ধার' এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে হেরোইন উদ্ধার' এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে হেরোইন উদ্ধার’ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২৭ Time View
সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে হেরোইন উদ্ধার' এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে হেরোইন উদ্ধার’ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ রাত্রী- ০১.০০ ঘটিকায় র্যাব-৫ এর একটি চৌকস অভিযানিক দল পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলওয়ে স্টেশন নামক এলাকায় মাদক বিরোধী অপারেশন সফল ভাবে পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে ১। মোঃ জমসেদ @ নওসাদ @ নাসা (৫৬), পিতা-মৃত আজিজুল হক, সাং- আষাড়িয়াদহ পশ্চিমপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে মাদকদ্রব্য হেরোইন’সহ গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত আলামত গুলো হলো- (ক) হেরোইন – ২০০ গ্রাম, (খ) মোবাইল ফোন- ০১টি, (গ) সীম কার্ড- ০১টি উদ্ধার করা হয়। ঘটনার বিবরণে প্রকাশ : র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ ঢাকার উদ্দেশ্যে গমণের জন্য রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীবেশে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখে গভীর রাতে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে উক্ত আসামীর পরিহিত লুঙ্গীর নীচে থাকা অপর একটি হাফ প্যান্টের পকেট হতে ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃত মাদক কারবারির বাড়ী সীমান্তবর্তী এলাকায় হওয়াতে সহজেই সে মাদক পরিবহণ করে রাজশাহী’সহ দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। এ ঘটনায় পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানায় দেশের প্রচলিত আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, কতৃক অভিযান চালিয়ে দুই’শো গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪ ইং) সিপিএসসি র্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

 

RUHUL AMIN, DHAKA- 21/09/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD