1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে মোহনপুরে ০৩ কেজি গাঁজা উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে মোহনপুরে ০৩ কেজি গাঁজা উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে মোহনপুরে ০৩ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১১৭১ Time View

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে মোহনপুরে ০৩ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজালপণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণ’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ০৩ মার্চ ২০২৪ তারিখ সময় রাত্রী ২৩.০০ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন সোনারপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অপারেশন চলাকালীন সময় যথাক্রমে, (ক) গাঁজা- ০৩ কেজি, (খ) মোটরসাইকেল- ০১টি, (গ) মোবাইল ফোন- ০১ টি, (ঘ) সীম কার্ড- ০১ টি উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ রানবীর জাহান (২৮), পিতা- মোঃ শাহজাহান, সাং- সবসার, থানা-পবা, রাজশাহী মহানগর।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী ০১ টি মোটরসাইকেল যোগে মোহনপুর হতে ধোপাঘাটা বাজারের দিকে আসছে। সংবাদটি পেয়ে র‍্যাবের গোয়েন্দা দল রাজশাহী জেলার মোহনপুর থানাধীন সোনারপাড়া গ্রামস্থ সোনারপাড়া জামে মসজিদের সামনে ত্রিমোহনী বাজার হইতে ধোপাঘাটা বাজারগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে।

ওই সময় চেকপোষ্ট পরিচালনা কালে উপরোক্ত ঘটনাস্থল পাঁকা রাস্তার উপর ০১টি মোটরসাইকেল আসলে থামানোর সংকেত দেওয়া মাত্র র‍্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত মোটরসাইকেল চালক কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‍্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হন।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে র‍্যাব সদস্যদের গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করিয়া রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে রাজশাহীর মোহনপুর থেকে ০৩ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ সোমবার (০৪ মার্চ ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে মোহনপুরে ০৩ কেজি গাঁজা উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA- 04/03/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD