1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ইজারাবিহীন নদীতে মাছ ধরতে বাঁধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ ইজারাবিহীন নদীতে মাছ ধরতে বাঁধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ইজারাবিহীন নদীতে মাছ ধরতে বাঁধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

আতাউর রহমান
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৭৭৪ Time View

ইজারাবিহীন নদীতে মাছ ধরতে বাঁধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জগদীশপুর মৌজার উব্দাখালীর তৃতীয় খন্ডের উন্মুক্ত নদীতে অসহায় জেলেদের মাছ ধরতে বাঁধা দেওয়ার অভিযোগে ১০টি গ্রামের শতাধিক মৎসজীবি সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার( ২৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে
ভুক্তভোগী জেলেদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লিঠন দাস।লিখিত বক্তব্যে তিনি বলেন,”আমরা মধ্যনগর উপজেলার উব্দাখালী ও গোমাই নদীর উন্মুক্ত নদীতে প্রায় ৪০ বছর যাবৎ বিনা বাঁধায় মাছ ধরে আসছি।চলতি বছরের অক্টোবর মাসের প্রথম দিকে লিঠন তালুকদার ও শাহজাহান নামের দুই ব্যাক্তি আমাদেরকে মাছ ধরতে বাঁধা- নিষেধ দেন।মাছ ধরতে চাইলে তাদেরকে জমা(টাকা) দিতে হবে বলেও জানান।গোড়াডুবা বিলের এই ইজারাদারগণ নদীর মালিকানা দাবি করে নানানভাবে আমাদেরকে হয়রানি করছে।আমরা তাদের লিজের কাগজ দেখতে চাইলে তারা নানান তালবাহানা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।”
গোড়াডুবা বিলের ইজারাদার লিঠন তালুকদার বলেন,আমার বিলের ইজারার স্ক্যাচম্যাপ অনুযায়ী আমি এই নদীর মালিক। পূর্বে ইজারাদারগণ স্ক্যাচম্যাপ না বুঝার কারণে এই নদীর ইজারাদার দাবি করে নাই।এর চেয়ে বেশি জানতে চাইলে উপজেলার এসিল্যান্ডের কাছে জিজ্ঞাসা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD