1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কাউনিয়ায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ কাউনিয়ায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কাউনিয়ায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ আনন্দ
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪১ Time View

কাউনিয়ায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :রংপুরের কাউনিয়ায় শহীদবাগ চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার, শহীদবাগ স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বানিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী এমপি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং শহীদবাগ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিমের পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনজুম আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী, যুগ্ন আহবায়ক জামিল হোসাইন প্রমুখ।

ফাইনাল ম্যাচে মুখোমুখী হয় বেইলিব্রীজ ফ্রেন্ডস একাদশ ও শহীদবাগ রয়েল একাদশ, ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল।

প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে ১-০ গোলে জয় নিশ্চিত করেন শহীদবাগ রয়েল একাদশ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD