1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনা নিয়ে নওগাঁয় চলছে বিজ্ঞান মেলা - দৈনিক সত্যের দর্পণ ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনা নিয়ে নওগাঁয় চলছে বিজ্ঞান মেলা - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনা নিয়ে নওগাঁয় চলছে বিজ্ঞান মেলা

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৭৫ Time View

ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনা নিয়ে নওগাঁয় চলছে বিজ্ঞান মেলা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন, সেমিনার ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। আজ ( ১৫ মে ২০২৫) বেলা ১২ টায় শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল।

অনুষ্ঠানের শুরুতেই তিনি ফিতা কেটে আয়োজনের উদ্বোধন করেন। পরে মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন এবং সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

সেমিনারে বক্তারা বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠন, আগামীর সমৃদ্ধি ও উদ্ভাবনী শক্তির বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার বিবেচনায় আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বিভিন্ন কারণে বিজ্ঞান ও গণিত শিক্ষায় ছাত্ররা আগ্রহ হারাচ্ছে। ফলে বিজ্ঞানের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। তাই এখন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে পারলে, তারা একদিন খ্যাতনামা বিজ্ঞানী হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে বলে বক্তরা আশাবাদ ব্যক্ত করেন।

মেলায় ৩০ টি ষ্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানীরা তাদের নিজেদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি প্রদর্শন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সামসুল হক, জেলা তথ্য অফিসের উপ পরিচালক আবু সালেহ মো মাসুদুল ইসলাম ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD