
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
ঝিকরগাছা পৌর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এদিন সন্ধ্যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনাদর্শের উপর ভিত্তি করে তৈরিকৃত ‘ঐতিহাসিক প্রামাণ্য চিত্র’ প্রদর্শিত হয়।
শনিবার (৩১মে) পৌর বিএনপির ২ ও ৬নং ওয়ার্ডের উদ্যোগে কপোতাক্ষ সেতু সংলগ্ন এবং ৩নং ওয়র্ডের উদ্যোগে উপজেলা মোড়ে আলাদা আলাদা ভাবে দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাদ্য বিতরণ করা হয়। পৃথক এসব অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা এবং তত্তাবধানে ছিলেন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন ও সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লাল্টু, জেলা বিএনপির মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, সাজ্জাদুল আলম লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাাফিজুর রহমান বাবু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবির হোসেন লিপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমরান রেজা খোকন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ, পৌর বিএনপি নেতা হাফিজুর রহমান, বিএনপি নেতা শহিদুল ইসলাম, মনিরুল কাদির, ওহিদুজ্জামান তুহিন, ফারুক হোসেন, আইযুব, হাফিজুর রহমান, চন্দনসহ বিভিন্ন ওয়ার্ডের পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এদিন সন্ধ্যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনাদর্শের উপর ভিত্তি করে তৈরি ‘ঐতিহাসিক প্রামাণ্য চিত্র’ প্রদর্শিত হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শনী উপভোগ করেন, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল, যশোর চেম্বার চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু, সাধারণ সম্পাদক এ্যাড. ইমরান হাসান সামাদ নিপুনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।