
ঝিকরগাছায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) (২৩ডিসেম্বর) মঙ্গলবারসকালে ঝিকরগাছাউপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকার। তিনি তার বক্তব্যে বলেন সেবা পাওয়ার অধিকার প্রতিটা নাগরিকের রয়েছে। তিনি আরো বলেন
নাগরিকসেবা নিশ্চিত করতে সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের কর্মনিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহীত সিদ্ধান্ত সমূহের প্রতিবেদন দাখিল করতে হবে।
সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি সেবা দেবেন না অথচ নাগরিক সেবার কর- ট্যাক্স আদায় করবেন তা হতে পারে না’। পৌর শহরের পরিছন্নতা, ড্রেনেজ, পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট সংস্কার হবে না সেবা নিশ্চিত হবে না এটা কখনো হতে পারে না? উপজেলা পরিষদ অভ্যন্তরে বিদ্যুৎ ব্যবহার করেআমাকে কেন বিদ্যুতের বিল পৌরসভাকে দিতে হবে’ ?
আইন শৃঙ্খলা বিষয়ক পূর্বের মাসিক সভায় কিছু কিছু গৃহীত সিদ্ধান্ত যথাসময়ে বাস্তবায়িত না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন ।তার এই বক্তব্য সর্বমহলে প্রশংসিত হয়েছে। ঝিকরগাছাউপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, নাগরিক সনদ ও জন্ম নিবন্ধনের ক্ষেত্রে নির্ধারিত ফিসের বেশি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এই বিষয়ে সবাইকে সতর্ক করে বলেন, প্রত্যেক ইউপি চেয়ারম্যান তাদের নিজ খরচে মাইকিং এর ব্যবস্থা করে নির্ধারিত ফিসের বিষয়ে জনসাধারণকে অবগত করার পাশাপাশি ,তাদেরকে উৎসাহিত করতে হবে। শিশুদের জন্মনিবন্ধনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার আরো বলেনআসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে ঝিকরগাছা
থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খাঁনকে বড়দিনের উৎসব আয়োজন নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ঝিকরগাছা উপজেলাসহকারী কমিশনার নাভিদ সরোয়ার (ভূমি) ও নৈতিকতা কমিটির সদস্য সচিব জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সভায় উপস্থাপন করেন ।শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গৃহীত কার্যক্রমের ধারা অব্যাহত রাখার সিদ্ধান্তসহ সকল সরকারি ব্যয়ে কৃস্রতাসাধন এবং অফিসের অপ্রয়োজনীয় বিদ্যুতের ব্যবহার পরিহার করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, সেনিটেশন, গ্রামীন
অবকাঠামোসমূহ সংস্কারে পৃথক পৃথক আলোচ্য সূচির উপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। এসময় উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।