
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনে আগামী ৭মার্চের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ প্রদান করেছেন।
এই প্রজ্ঞাপনের প্রতিবাদে দেশব্যাপী উপজেলা পর্যায়ে ইটভাটা মালিক-ওশ্রমিকরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
এসময় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকারের নিকটস্মারক লিপি প্রদান করেন। মাধ্যেমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার( ৪ ফেব্রুয়ারি )সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলার ১৮টি ইটভাটার মালিক-শ্রমিক ঝিকরগাছা মুসলিম বদরুদ্দিন ( বি.এম) হাইস্কুলের মাঠে জড়ো হয়। তারপর সেখান থেকে বিক্ষোভ মিছিল সহকারে ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ঝিকরগাছাউপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, বিশ্বাস ব্রিকসের প্রোপ্রাইটর আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক ও স্টার ব্রিকসের প্রোপ্রাইটর মোঃ আব্দুস সালাম।

এসময় জয়েন্ট ব্রিকস, নিউ শাপলা ব্রিকস, সুপিয়া ব্রিকস, তাহের ব্রিকস, রানী ব্রিকস, কিং ব্রিকস, মজনু ব্রিকস, আর.কে ব্রিকস, নাভার ব্রিকস, সেলিম ব্রিকস, এফ.কে ব্রিকস, নিউ টাটা ব্রিকস, হিরা ব্রিকস, গোল্ড ব্রিক্সের মালিক ও সহস্রাধিক শ্রমিক এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।