
ঝিকরগাছায় ইসলামী আন্দোলনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঝিকরগাছা ইসলামী আন্দোলনের উদ্যোগে রাজাপট্টি অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা র্যলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায়সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আব্দুল কাদের । এ সময় বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা ফোরামের সভাপতি মোহাম্মদ মাস্টার ইদ্রিস আলী। ঝিকরগাছা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুর রশিদ।হাজিরবাগ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মোকাদ্দেস। এ সময় উপস্থিত ছিলেনঝিকরগাছা ইউনিয়নের সভাপতি হাফেজ আমির হোসেন। বাঁকড়া ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আমির হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।