
ঝিকরগাছায় ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত।
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায়( ১৩জুন) শুক্রবার বিকালে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডঃ মুহাম্মদ ইসমাইল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন আমরা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। শিক্ষক সমাজরা শুধু মানুষ গড়ায় কারিগর নয় ,দেশ ও জাতি কল্যাণে কাজ করে যাবে আমি আশাবাদ ব্যক্ত করছি ।তিনি আরো বলেন দীর্ঘদিন পর স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং শিক্ষক সমাজের দাবিগুলো স্বাধীনভাবে প্রকাশ করতে পারছি। বিগত সরকারের সময় শিক্ষা ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল বলে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলা সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা, আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলা সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, আদর্শ শিক্ষক ফেডারেশন ঝিকরগাছা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলিম, ও ঝিকরগাছা উপজেলার উপদেষ্টা অধ্যাপক হারুন অর রশীদ।
এ সময়অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি এম এল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাহবুব -উল আলম, , ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ
ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উদ্দিন, বোধখানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল্লাহ খান স্বপন, অ্যাডভোকেট আবিদুর রহমানসহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার প্রধান শিক্ষকসহ সংবাদ কর্মীবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রঘুনাথ নগর কলেজের অধ্যাপক মিজানুর রহমান.