1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় এক চাল ব্যবসায়ীপ্রতারণা করার অভিযোগে ১- লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের জেল - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় এক চাল ব্যবসায়ীপ্রতারণা করার অভিযোগে ১- লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের জেল - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় এক চাল ব্যবসায়ীপ্রতারণা করার অভিযোগে ১- লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের জেল

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৫৪ Time View

ঝিকরগাছায় এক চাল ব্যবসায়ীপ্রতারণা করার অভিযোগে ১- লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের জেল

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি যশোরের ঝিকরগাছায় হতদরিদ্রদের রিলিফেরচাল(টিআর কাবিখা) কম মূল্যে কিনে ভারতের জনপ্রিয় ব্র্যান্ড নুরজাহান লোগো ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অধিক মুনাফা অর্জনের জন্য ভারতীয় বস্তায় চাল প্যাকিং করে। সে সময় গোপন সূত্রে সংবাদ পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার অভিযান চালিয়ে তাকে ভোক্তা সংরক্ষণ আইন২০০০ ৯ অনুযায়ী হাতেনাতে আটক করেন। জানা গেছে (৪ জুন) বুধবার বেলা ১২টার দিকে কৃষ্ণনগর গ্রামের নিমতলা নামক স্থানে নুর ইসলাম ওরফে খোকন  ইন্টারপ্রাইজের ঘরে অভিযান চালিয়ে ভারতীয় ব্র্যান্ডের নূরজাহান লোগো ব্যবহৃত প্যাকেট জব্দ করেন। এ সময় গুদাম ঘরে কর্মচারীরা  বস্তায় চাল প্যাকিং করছিলেন। নুর ইসলামকে নির্বাহী অফিসার সরকারি চাল ভারতীয় বস্তায় প্যাকিং করা হচ্ছে কেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনা স্বীকার করেন এবং তাকে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের  কারাদণ্ডাদেশ প্রদান করেন। তিনি বলেন কোন দুর্নীতিবাজকে ছাড়দেওয়া হবে না।

তিনি আরো জানান এ ধরনের অনৈতিক কার্যকলাপ ও অনিয়ম করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা খাদ্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ঝিকরগাছা থানা পুলিশ ও সংবাদ কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD