1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় কৃষি অফিসের উদ্যোগে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস'র কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় কৃষি অফিসের উদ্যোগে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস'র কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় কৃষি অফিসের উদ্যোগে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’র কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩১১ Time View

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে: “কৃষিই সমৃদ্ধি”এ স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টির উন্নয়ন,পরিবেশবান্ধব খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’র দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিশ্বব্যাংক ও ইফাদের অর্থায়নে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার প্রকল্প)কংগ্রেস অনুষ্ঠিত হয়।

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের লক্ষ্য – উদ্দেশ্য এবং কৃষিতে এর কার্যকর ভূমিকা উল্লেখ পূর্বক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার শুভ সূচনা করেন অনুষ্ঠানের সভাপতি কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।  কৃষি তথ্য অনুসারে তিনি বলেন ২ কোটি কৃষকের ২০ কোটি মানুষের খাদ্য যোগান দিতে হচ্ছে। এ জন্য উত্তম কৃষি চর্চা, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টির উন্নয়ন ও কৃষি উদ্যোক্তা তৈরি করতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশের কৃষিতে এবং কৃষকদের সার্বিক উন্নয়নে পার্টনার প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) সাজ্জাদ হোসেন, সংরক্ষিত নারী আসনের এমপি প্রতিনিধি ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবি মুরাদ, যশোর ২ আসনের এমপি প্রতিনিধি উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. হারুনর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং উপজেলা বিসিআইসি সভাপতি আশফাকুজ্জামান খান রনি, জিএপি (GAP) বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজুর রহমান, পাটনার স্কুল কংগ্রেসের সদস্য কৃষি উদ্যোক্তা মঞ্জুরুল আলম ও তাহমিনা আক্তার শিল্পী।

কংগ্রেসে বক্তারা বলেন, আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং কৃষকদের আয় বৃদ্ধি নিশ্চিত করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন প্রযুক্তি গ্রহণের মাধ্যমেই কৃষির টেকসই উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরা হয়। এর পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদিত কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সবশেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে কৃষি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রান্তিক পর্যায়ের কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ প্রচার ও প্রকাশনা সহ সম্পাদক রাফিউল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পার্টনার স্কুল কংগ্রেসের সদস্য, কৃষক প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD