
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছায় এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আনুমানিক রাত সাড়ে৪টায়। জানা গেছেঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের বায়সা গ্রামের মোঃ শরিফুল ইসলামের কন্যা মোসাম্মদ বৈশাখী খাতুন(১৪) তার নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এলাকা সূত্রে জানা গেছে সে শারীরিকভাবে অসুস্থ ছিল এবং পেটের বিভিন্ন সমস্যায় কারণে প্রায় সময় অসুস্থ থাকতো তাকে অনেক ডাক্তার দেখানোর পরও সুস্থ না হওয়ায় জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।বাড়ির লোকজন রাতে সেহরি খাওয়ার জন্য উঠলে তার মা বৈশাখীকে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে চিৎকার করলে বাড়ির লোকজন ও এলাকাবাসী ঘরের জানালা দিয়ে দেখেন সে ফ্যানের সাথে জলন্ত অবস্থায় রয়েছে। তৎক্ষণা ৎ ঘরের দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে এবং তাকে মৃত্যু অবস্থায় দেখতে পাই। ঝিকরগাছা থানার পুলিশ সংবাদ পেয়ে এসআই (ন) জিএম ইমরান হোসেন রাজু সঙ্গিনীয়ফোর্স নিয়ে ঘটনা স্থলে এসে পৌঁছান এবং সুরতহাল রিপোর্ট সম্পূর্ণ করেন।