
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। (,২৮এপ্রিল) সোমবার সকাল ১১টায় ঝিকরগাছা উপজেলা কনফারেন্স রুমেউপজেলা প্রশাসনের আয়োজনে ,দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস কর ভাই, লিগাল এইড পাশে আছে,কোন চিন্তা নাই। এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। এ সময় বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, ঝিকরগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, ঝিকরগাছা
উপজেলা সহকারি সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম,ঝিকরগাছা থানা সেকেন্ড অফিসার মোঃ আলিমুজ্জামান, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আখি খাতুন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিকরগাছাযুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন, ডিজিএম মোহাম্মদ আব্দুল কাদির , ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নান্নু মিয়া, ঝিকরগাছা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আক্তার, ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক অফিসার শহিদুল ইসলাম, তথ্য আপা রেকসোনা সুলতানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার নয়ন চৌধুরী, জামায়াতে ইসলামির পৌর আমির আব্দুল হামিদ,উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা একাডেমী সুপারভাইজার মোঃ কামরুজ্জামান , উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ প্রমুখ।আলোচনা সভা পূর্বে এক বর্ণাঢ্য র্যালি যশোর বেনাপোল মহাসড়ক সড়ক দক্ষিণ করে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এসে
আলোচনা সভায় অংশগ্রহণ করেন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষক ,শিক্ষিকা সংবাদ কর্মীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরোওয়ার।