1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ'র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ'র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪৮১ Time View
ঝিকরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ'র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ঝিকরগাছা (যশোর) থেকে আতাউর রহমান জসি: যশোরের ঝিকরগাছা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’র সফল পরিসমাপ্তি হয়েছে। (২৯এপ্রিল )বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসাবে কমপ্লেক্সের হলরুমে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

পুষ্টি বিষয়ক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় পৃথক চারটি গ্রুপের মধ্যে বিজয়ী ১২প্রতিযোগীর মধ্যে ৪জন প্রথম স্থান অধিকারীরা হলেন, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী দিশি দাস,তৌফিকুল ইসলাম তোহা,জুই তাসনিম ও তনুশ্রী সরকার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জালাল আলম। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক,উপজেলা প্রাইমারি শিক্ষা কর্মকর্তা ওয়ালীয়ার রহমান প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক,নার্স ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের মাঠকর্মীবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD