1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপন - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপন - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপন

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫২০ Time View

ঝিকরগাছায় জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপন।

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।

“তোমার আমার বাংলাদেশে

ভোট দিব মিলেমিশে”

এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং নতুন ভোটারদেরকে একরাশ গোলাপের শুভেচ্ছা বিনিমায়ে ঝিকরগাছায় পালিত হলো ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫। গতকাল (২ মার্চ) রবিবার সকাল ১০টায় ঝিকরগাছা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। নতুন ভোটার, সুপারভাইজার ,তথ্য সংগ্রহকারী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উপস্থিতিতে র‍্যালিটি নির্বাচন অফিস থেকে শুরু হয়ে যশোর বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন চত্তরে এসে সমবেত হয়। র‍্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার সৌমেন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মেসবাহ উদ্দিন, কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, সিনিয়র মহোৎস্য কর্মকর্তা এস এম শাহাজান সিরাজ, হিসাবরক্ষণ অফিসার কৌশিক ব্যানার্জি, যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারি নির্বাচন অফিসার ও  জায়কা প্রতিনিধি দুলাল দেবনাথ।

এছাড়া উপস্থিত ছিলেন সুপারভাইজার, তথ্য সংগ্রহকারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ,সাংবাদিক ও সুধিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD