
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীরঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
(১ এপ্রিল) মঙ্গলবার বিকেলে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএল আমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর
কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আশরাদুল আলম, যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খান,ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি শেখ আব্দুর রকিম, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল এম এল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহবুব- উল আলম মন্টু, এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য আবিদুর রহমান, অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা জিয়াউল হক, ঝিকরগাছা ইউনিয়ন আমির ইমদাদুল হক প্রমুখ।