1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৫৪ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে যশোরের ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১৬ই জুলাই) বৃহস্পতিবার বিকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।

জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে আমাদের সমর্থন থাকবে।

এছাড়াও তিনি জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন জুলাই স্মরণ করে আগামীতে সংগ্রামে এগিয়ে যেতে হবে। প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত, মাওঃ দ্বীন ইসলাম, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাবিব কায়সার বিন সাঈদসহ বিভিন্ন ইউনিয়নের আমির সেক্রেটারি, ইউনিয়ন নেতৃবৃন্দ।

আলোচনা অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD