1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় জামায়াতের কেন্দ্রীয় ঘোষিত প্রার্থী ডাঃ মোঃ ফরিদ উদ্দিন - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় জামায়াতের কেন্দ্রীয় ঘোষিত প্রার্থী ডাঃ মোঃ ফরিদ উদ্দিন - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় জামায়াতের কেন্দ্রীয় ঘোষিত প্রার্থী ডাঃ মোঃ ফরিদ উদ্দিন

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫৮৫ Time View

ঝিকরগাছায় জামায়াতের কেন্দ্রীয় ঘোষিত প্রার্থী ডাঃ মোঃ ফরিদ উদ্দিন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনেযশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত জাতীয় সংসদ  প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক, লন্ডন প্রবাসী সংগঠক, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মেডিকেল কলেজের সাবেক সভাপতি, যশোরর ঐতিহ্যবাহী পীরবাড়ির সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান ডাক্তার মোঃ ফরিদ উদ্দিন।

তিনি য‌শোর এমএম ক‌লে‌জের সা‌বেক অধ‌্যক্ষ প্রফেসর শরীফ হো‌সেনের বড়পুত্র ও এমএম ক‌লে‌জের প্রতিষ্ঠাতা আব্দুল হাই সা‌হে‌বের ভা‌তিজা। যার না‌মে এমএম ক‌লে‌জে আব্দুল হাই কলা ভবন। ডাক্তার শেখ মহিউদ্দিনের শ্যালক।

যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াতের রাজনৈতিক অবস্থান বেশ ভালো। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জামাতের ইসলামীরপ্রার্থী ১৯৮৬ সালে মরহুমমাস্টার মোঃ মকবুল হোসেন ও ২০০১ সালে মরহুমমোহাদ্দিস আবু সাঈদ মোঃ শাহাদৎ হোসাইন এমপি হয়েছিলেন। আগামী নির্বাচনে ডাক্তার মোঃ ফরিদ উদ্দিন ( চৌগাছা-ঝিকরগাছা) মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেছেন আমি নির্বাচিত হলে ঝিকরগাছা চৌগাছা উন্নয়নের জন্য কাজ করতে চাই।

আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি এই দুই উপজেলার মানুষের সেবা করতে এসেছি। দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করায় আমার মূল উদ্দেশ্য। কোন বৈষম্য থাকবে না সকল সম্প্রদায় তাদের নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD