
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানের দাবি বাস্তবায়নে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বুধবার (৫ আগস্ট) বিকেলে ঝিকরগাছা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় উপজেলা জামায়াতের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঝিকরগাছাউপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি বলেন, আমরা শান্তি চাই, আমরা ইনসাফ চাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম ও অধ্যাপক জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেনউপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারিদ্বয় মাস্টার আব্দুর রকিম ও মশিউর রহমান,উপজেলা শ্রমিক সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, যুববিভাগ উপজেলা সভাপতি আবিদুর রহমান, কর্ম পরিষদ সদস্য মাওলানা লুৎফর রহমান, কাজী আনোয়ার হোসেন, হা:রেজাউল করিম, পৌর আমীর আব্দুল হামিদ, শিবিরের জেলা সেক্রেটারি আ.জ.ম.ওবায়দুল্লাহ, শিবিরের আদর্শ শাখা সভাপতি ঈসা মাহমুদ, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেকচেয়ারম্যান মো. জিয়াউল হক, সাবেক চেয়ারম্যান নিসার উদদীন, ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারি, ছাত্রশিবিরের নেতাকর্মীরা,সাংবাদিক ও পেশাজীবি নেতা।