1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বিএনপির ইফতার ও আলোচনা সভায়-অমিত দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বিএনপির ইফতার ও আলোচনা সভায়-অমিত দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বিএনপির ইফতার ও আলোচনা সভায়-অমিত দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৪৫৫ Time View

ঝিকরগাছায় বিএনপির ইফতার ও আলোচনা সভায়-অমিত দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে

 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছা পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  (২৬ মার্চ) বুধবার আসর বাদঝিকরগাছা পাইলট  বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এইআলোচনাসভাও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসাবে বক্তব্য রাখেন  বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ১৬ বছরে যে দুর্নীতি করেছে। বিএনপি সহ ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাপালিয়ে যেতে বাধ্য হয়েছে । তিনি আরো বলেন বিএনপি নেতাকর্মীরা যদি দুর্নীতি ও অন্যায় কাজে জড়িত থাকে। বিএনপি তাদের ছাড় দেবে না। আগস্ট জুলাই আন্দোলনে জামির সহ যেসব হত্যাকাণ্ড এ পর্যন্ত সংগঠিত হয়েছে,তার বিচার করা হবে। তিনি বলেন আন্দোলন এখনও থেমে যায়নি, জনগণের ভোটে রঅধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন অব্যাহত রাখবে।

 

তিনি আরো বলেন বর্তমান সরকার যদি একই আচরণ করে তাহলে বিএনপি রাজপথে আরেকটি বিপ্লব সংগঠিত করবে বলে পৌর বিএনপির সভায়তিনি এসব কথা বলেন।  সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন সুজন।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নী, চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপি নেতা গোলাম রেজা দুলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকি বাচ্চু ও কাজী আজম।

 

এ সময়উপস্থিত ছিলেন ঝিকরগাছা ঝিকরগাছাউপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু, ঝিকরগাছাউপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন ,সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান রনি, শফিউল আজম রুমি, ঝিকরগাছা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মুরাদুনবি মুরাদ, সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু,সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা, আলী হোসেন লালটু, জেলা যুবদল নেতা এম তমাল আহমেদ যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কাকন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইমরান রেজা খোকন  প্রমুখ। ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ঝিকরগাছা বাস স্ট্যান্ডর ইমাম মাওলানা আব্দুল শুকুর আলী।

ঝিকরগাছায় বিএনপির ইফতার ও আলোচনা সভায়-অমিতদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD