
ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় বৈদ্যুতিক শটে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে (১১ জুন) বিকেলে ঝিকরগাছা উপজেলার নোয়ালি দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মোড়লের পুত্র জিয়ারুল ইসলাম (৪৭) নির্বাস খোলা ইউনিয়নের বল্লা গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র আনোয়ার শাহাদাতের মাছ চাষের পুকুরে বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দেওয়া কালীন বৈদ্যুতিক শটে জিয়ারুল গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।