1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় যশোর বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় যশোর বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় যশোর বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৫৮৭ Time View
ঝিকরগাছায় যশোর বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঝিকরগাছায় যশোর বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঝিকরগাছা  যশোর প্রতিনিধি- যশোর থেকে প্রকাশিত বহুল প্রচারিত গণমানুষের মুখচ্ছবি দৈনিক যশোর বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল যশোর বার্তার দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাব হলরুমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দৈনিক যশোর বার্তার ঝিকরগাছা প্রতিনিধি কেএম ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ,সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সহ-সভাপতি তৌফিক রেজা টোকন । এ সময়ে উপস্থিত ছিলেন সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক দীপঙ্কর কুমার দাস, বিশিষ্ট সাংবাদিক এম আর মাসুদ, সাংবাদিক তারিকুজ্জামান তারিক, ঝিকরগাছা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, ফ্রেন্ডস টুয়েন্টি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহন আলী , রাফিউল ইসলাম অন্তর, কাজী মাহমুদ মুস্তাকিম নাজিব, তাসিন প্রমুখ। পরিশেষে কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে সভাপতি অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন ।
আতাউর রহমান জসি
ঝিকরগাছা যশোর
১২/১১/২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD