
ঝিকরগাছা (যশোর,) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করাহয়েছে।(১১ জুন) বুধবার বিকাল তিনটায় ঝিকরগাছা উপজেলার পানি সারা ইউনিয়নের টাওরা গ্রাম থেকে যৌথ বাহিনীর অভিযানে একটি চাইনিজ কুড়াল ও তিনটি মোটরসাইকেল সহ পাঁচজনকে আটক করেছে। আটককৃতরা হলো বারবাকপুর গ্রামের কিবরিয়া পারভেজের পুত্র নাঈম হোসেন(২০) পিতা মৃত ওলিয়ার হোসেনের পুত্র মেহেদি মোড়ল (২০) শেখ ফিরোজ হাসানের পুত্র (মোহাম্মদ শাওন হোসেন (২৫) বোধখানা গ্রামের এম এম সাঈদের পুত্র ওয়ালিদ (২০) বারবাকপুর গ্রামের কলিমুদ্দিনের পুত্র মোহাম্মদ মেহেদী হাসান আশিক (২২)
জানা গেছে গোপন সূত্রে সংবাদ পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। ইভটিজিং এর অভিযোগে যুবকদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
আটককৃতদের ঝিকরগাছা থানা হাজতে প্রেরণ করা হয়েছে।